ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ময়মনসিংহ প্রেসক্লাবের প্রবীণ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লুৎফর রহমান খানের প্রথম জানাজা বুধবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এরপর, বুধবার বিকালে দ্বিতীয় জানাজা শেষে নেত্রকোনার আটপাড়া উপজেলায় গ্রামের বাড়িতে তার মরদেহ দাফনের কথা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন সর্বজন শ্রদ্ধেয় এই প্রথিতযশা শিক্ষাবিদ। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি তিন মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





