হিলি সীমান্তের চুড়িপট্টি মোড় থেকে অভিযান চালিয়ে পিস্তলের ছয় রাউন্ড তাজা গুলিসহ কামরুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

রোববার সন্ধ্যা ৬টায় তাকে আটক করা হয়। আটক কামরুল ইসলাম হাকিমপুর উপজেলার মাঠপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সন্ধ্যায় হিলি সীমান্তের চুড়িপট্টি মোড় থেকে ওই যুবককে আটক করে।

পরে তার পকেটে থাকা সিগারেটের প্যাকেট থেকে পিস্তলের ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পরে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এমকে