ঢাকায় বিএনপির গুলশান অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা হয়েছে।
এই ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। তবে ককটেল হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক আগ্রাবাদ বিদ্যুৎ অফিস লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে স্থানীয় একটি বস্তিতে পালিয়ে যায়।
পরে ঢেবার পার নামক বস্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এসএইচ





