ঈদ উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য ১৭টি গরু কোরবানি দেবে কারাকর্তৃপক্ষ। ইতোমধ্যে জেল গেটে ১৭টি গরু আনা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন্দিদের জন্য আগামীকাল ১৭টি গরু কোরবানি করা হবে। ঠিকাদারদের কাছ থেকে কিনে আনা ১৭টি গরুতে প্রায় ৩ হাজার থেকে ৩১শ কেজি মাংস হবে। এছাড়া অন্য ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়েছে।
এবিএস





