অচিরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুট চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার জেলা প্রশাসকদের সম্মেলন শেষ দিনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মঙ্গলবার থেকে সচিবালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসকদের এ সস্মেলন শুরু হয়েছে।
রাশেদ খান মেনন বলেন, অচিরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হচ্ছে। উড়োজাহাজ পেলেই বিমানের অভ্যন্তরীণ রুট চালু হবে। কবে নাগাদ বিমান অভ্যন্তরীণ রুটগুলো চালু করতে পারবে তা স্পষ্ট করেন নি বিমানমন্ত্রী।
মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ রুটে পর্যটক ও যাত্রীদের সুবিধার্থে আগামী ১৬ জুলাই থেকে আরও একটি বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ফ্লাইট শুরু করছে।
কয়েক বছর ধরেই বিমানের সব অভ্যন্তরীণ রুটগুলো বন্ধ রয়েছে। বিমানের দায়িত্বে থাকা বিগত কয়েকজন মন্ত্রী অভ্যন্তরীণ রুট চালুর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর