আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের  ০৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ হাচানাত ফকির সকলের ভোট ও দোয়া চেয়ে এলাকায় ব্যাপক গনসংযোগ করে চলেছেন। গত কয়েক বছর যাবত তিনি  শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ, কন্যাদায় গ্রস্থ পিতাকে আর্থিক সহযোগিতা, ক্ষুর্ধাতদের অন্ন দান, ব্যক্তিগত অর্থে এলাকার ছোট খাটো রাস্তার উন্নয়ন করে ইতিমধ্যে তিনি ভোটারদের মাঝে বিশ্বস্ত ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

রমজানপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ হাচানাত ফকির টাইম নিউজকে একান্ত সাক্ষাৎকারে জানান- খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসসস্থানের মত জনগনের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের বাকী সময়টুকু মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি। এজন্য আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের  জনগণের মনোনিত প্রার্থী হয়ে কাজ করে চলেছেন।

তিনি আরোও জানান, শাসক নয়, সেবক হয়ে জনগনের সেবা করতে চাই। জনগণের মাঝে গণসংযোগ করতে গিয়ে তাদের ভালোবাসা পেয়ে নিজেকে খুবই ধন্য মনে করছি। জনগণের ভালো থাকাই আমার ভালো থাকা। যেন আগামী দিনগুলো ভালোবাসার মানুষগুলোকে নিয়ে সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনযাপন করতে পারি এই দোয়া চান সকলের নিকট।

রমজানপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মোঃ রেজাউল করিম জানান, আগামী নির্বাচনে মেম্বার পদে হাচানাত ফকির ইতিমধ্যে সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি অসহায় মানুষের জন্য ব্যাপক কাজ করে ইতিমধ্য বিশ্বস্ত হয়ে উঠেছেন ভোটারদের কাছে। ভোটের মাঠে তিনিই সবার শীর্ষে রয়েছেন।

রমজানপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মোঃ অহিদুজ্জামান টিপু জানান, আগামী নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে হাচানাত ফকির সৎ শিক্ষিত ও যোগ্যতম প্রার্থী। তাই আমরা রমজানপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের এলাকাবাসী ভোট দিয়ে জয় যুক্ত করবো। (ইনশাআল্লাহ)।

এবিএস