বেনাপোল বাজার থেকে আজ শুক্রবার সকালে আমদানি নিষিদ্ধ ২২ লাখ টাকা মুল্যের ভারতীয় বিপুল পরিমান ওষুধ আটক করেছে বিজিবি সদস্যরা।এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, ভারত থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান ওষুধ পাচার হয়ে বেনাপোল বাজারে অবস্থান করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বাজারে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২২ লাখ টাকা মুল্যের ভারতীয় বিপুল পরিমান ওষুধ আটক করা হয়।

আটক ওষুধ বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হযেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
এমএ