পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী ১৬ কোটি মানুষের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে কোন অপপ্রচার রুখে দিয়ে সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দিতে প্রস্তুত পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

রবিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্ত্বরে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যেগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী মানবন্ধনে এসব কথা বলেন বক্তারা।

জেলার রামগড়ে বাঙ্গালীদের ভুমি দখল, গুইমারার কুকিছড়ায় ধর্মীয় উপাসনালয়ের নামে পরিত্যক্ত সেনা ক্যাম্পের সরকারী খাস ভুমি দখল করে বৌদ্ধ মন্দির নির্মান এবং এরই ধারাবাহিকতায় সর্বশেষ জেলার মহালছড়ি উপজেলার আরেকটি পরিত্যক্ত সেনা ক্যাম্পের ভূমি দখল করে মন্দির নির্মান ও বাংলাদেশ সেনাবাহিনীকে পাহাড় হতে বিতাড়নের লক্ষ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

উপজাতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে অবৈধ ভূমি দখলের নিলনকশা বাস্তবায়নের অপ-তৎপরতার অভিযোগ এনে বক্তারা বলেন, উপজাতীয় সন্ত্রাসী কতৃক পরিচালিত ভূমি দখলের নিলনকশা প্রতিরোধে সকল পার্বত্যবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

এর আগে সকালে সংগঠনটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে, মিছিলটি শাপলা চত্বর থেকে চেঙ্গী স্কয়ার হয়ে আদালত সড়ক প্রদক্ষিন শেষে আবারো শাপলা চত্বরে এসে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা জেলা সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন কায়েশের সঞ্চালনা ও জেলা সভাপতি ইন্জিনিয়ার লোকমান হোসাইন এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সংগঠণের কেন্দ্রীয় উপদেষ্টা ইন্জিনিয়ার আব্দুল মজিদ, জেলা সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, মহিউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি রবিউল হোসেন, পৌর আহবায়ক জালাল হোসেন প্রমুখ।

আবু বকর ছিদ্দিক/এসএম