রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকার একটি মেস শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে থেকে ১১টি ককটেল পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরামবাগের একটি মেস থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মতিঝিল থানার শিবিরের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন হিমেল, পল্টন থানার সভাপতি মো. রাসেল, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর এবং ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এআই





