গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় আগুন লেগে ১১টি ঘর ও মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, শনিবার রাতে ওই এলাকার মো. আবুল কালাম আজাদের বাড়িতে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, রাত ১০টার দিকে আজাদের বাড়িতে আগুন লাগার পর তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ওএফ





