উদ্বোধনের পর এক সপ্তাহ পার না হতেই বিমানের ড্রিমলাইনার আকাশবীণার র‌্যাফট (দরজার অংশবিশেষ) আকাশবীণার গেছে। মঙ্গলবার সকালের এ ঘটনায় ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট দেড় ঘণ্টা বিলম্বে ছাড়ে।

এ ঘটনায় বিমানের প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে। অদক্ষ প্রকৌশলী দিয়ে কাজ করানোয় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিমানের প্রকৌশল শাখার পরিচালক সাজ্জাদুর রহমান বলেছেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ জানান, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, এর যন্ত্রাংশ লন্ডনে পাওয়া গেছে। সেটি এনে তিন দিনের মধ্যে সংযুক্ত করা হবে। প্রকৌশল শাখার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বোর্র্ডিং ব্রিজে সংযুক্ত অবস্থায় বিএফসিসি থেকে যাত্রীদের জন্য ড্রিমলাইনারে খাবার তোলা হচ্ছিল।

এ সময় প্রকৌশল বিভাগের স্টাফ মোস্তাফিজুর রহমান দরজা অন করতে গিয়ে সজোরে অন্য বাটনে চাপ দেন। এতে রাফট নামে দরজার একটি অংশ খুলে পড়ে। এএস