রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির থিমসং গাইতে গেলে স্কুলের শিশু-শিক্ষার্থীদের পিটিয়ে তাড়িয়ে দিয়েছে পুলিশ।
রোববার দুপুরে মিরপুর আলোরণ ইন্টারন্যাশনাল স্কুলের শিশু-শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে এলাকা ছাড়া করে পুলিশ।
এ বিষয়ে স্কুলটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নাহার ডলি বলেন, আমরা বিশ্বকাপের ফাইনাল খেলা উদযাপনের জন্য মিরপুর উপ-পুলিশ কমিশনারের কাছে গত ৩ এপ্রিল একটি আবেদন করি।
উপপুলিশ কমিশনারের সিল সম্বলিত একটি চিঠি আমাদের দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো তদন্ত না আসায় আমরা ভেবেছিলাম আমাদের অনুমতি দেওয়া হয়েছে। রোববার ছোট্ট সোনামণিদের নিয়ে আমরা মিরপুর স্টেডিয়ামের পাশে গিয়ে থিম সং শুরু করার আগ মুহূর্তে কয়েকজন পুলিশ কোনো কিছু না শুনেই বেধড়ক পেটাতে শুরু করে। এতে স্কুলের প্রশাসক এ বি এম কামাল গুরুতর আহত হন। নাচের শিক্ষক রানা গোস্বামীও আহত হন।
তিনি বলেন, এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও লজ্জাকর।
লুৎফুন নাহার ডলি ক্ষোভ নিয়ে বলেন, আমাদের বুঝিয়ে বললেই আমরা চলে যেতাম। কিন্তু, কিছু না বলে আমাদের বাচ্চাদের ওরা যেভাবে পেটালো, তাতে আমরা খুবই লজ্জিত। বাচ্চাদের অভিভাবকদেরও পিটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মিরপুর জোনের পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
জাতীয়
শিশুদেরকে পেটাল পুলিশ
রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির থিমসং গাইতে গেলে স্কুলের শিশু-শিক্ষার্থীদের পিটিয়ে তাড়িয়ে দিয়েছে পুলিশ।





