বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের দুই উপজেলা থেকে বিএনপির ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শিবালয় উপজেলার হাসান দেওয়ান (১৯), সিংগাইর উপজেলার রফিক (২৮), নান্নু মিয়া (২৫) ও নাসিম হোসেন (৩২)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্য রাত থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
জেলা বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ইআর





