রাজধানীর রায়েরবাগে ডব্লিউজেড সিএনজি স্টেশনে ঢাকা-তারাবো রোডের একটি বাসে (ঢাকা-ঝ ১৪০০৬৪ ) আগুন ধরিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়সূত্রে জানা যায়,সিএনজি স্টেশনে যাত্রীশূন্য বাসটি স্টপেজ করা ছিল। সাড়ে ৯টার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির সিট, জানালাসহ বেশিরভাগ অংশ পুড়ে যায়।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন জানান, সিএনজি স্টেশনের স্টাফদের চেষ্টায় পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে

এমকে