সারাদেশের মতো আজ শুক্রবার সকালে লালমনিরহাটের সাবেক ছিটমহলগুলোতে চলে বই বিতরন মহোৎসব।
জেলার সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোয় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
সাবেক এসকল ছিটমহলে প্রথমবারের মত নতুন বই হাতে পেয়ে নতুন করে আরো একবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করে নতুন প্রজন্মের শিশুরা। বই বিতরণকে ঘিরে সাবেক ছিটগুলোতে চলে উৎসবের আমেজ। নতুন প্রজন্মের এই শিশুরা এই প্রথম সরকারি বই বিনামুল্যে পেয়ে আনন্দে আত্বহারা। তাদের অভিব্যক্তি এখন আমরা স্কুলে যেতে পারব। কেউই আর আমাদের ছিটমহলবাসী বলতে পারবে না, এখন আমরা স্বাধীন, স্বাধীন দেশের নাগরিক।
সকাল ১০টায় সাবেক উত্তর গোতামারী ছিটে অবস্থিত বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক বই বিতরণের উদ্বোধন করে ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেম সাবু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ধনঞ্জয় কুমার রায়, স্থানীয় যুবলীগ নেতা, ওমর ফারুক, কামাল হোসেন ও মাহমুদুর হাসান।
এমএ





