যশোরের শার্শায় আজ (সোমবার) বিকেলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সূত্রে জানা গেছে, প্রকাশ শার্শার ইসলামপুর গাতী পাড়া সড়কের মধ্যবর্তী স্থানে দীর্ঘদিন যাবৎ আইনের প্রতি তোয়াক্কা না করে বালু উত্তলোন করছিল এলাকার চিহ্নিত বালু উত্তলোনকারী চটকাপোতা গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দস সালাম।

খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড পুলক কুমার মন্ডল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তলোনের অপরাধে ২০১০ সালের বালু মহল ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন আব্দুস সালামকে।

তাৎখনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করায় ভবিষ্যতে কখনোই বালু উত্তলোন না করার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

নাছির/এমবি