চাঁদপুরের কচুয়ার পরানপুর বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে বাজারের একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে কচুয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও দমকলবাহিনী আসার আগেই দু’টি মুদি দোকান একটি ফার্নিচারের দোকান, একটি সেলুন ও দু’টি ওষুধের দোকান পুড়ে যায়।

ফার্নিচার দোকানের মালিক মো. আবুল কাশেম জানান, তার প্রায় ৫ লাখ টাকার কাঠের তৈরি নতুন আসবাবপত্র পুড়ে গেছে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার ফরিদুল ইসলাম মনির অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ