রাজধানীর উত্তরায় নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা ও হবু স্বামীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার পর অপহৃত কলেজ ছাত্রী ফাতেমা আক্তারকে (১৯) উদ্ধার করেছে পুলিশ।
এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোররাতে রাজধানীর মিরপুরের দক্ষিণ কাফরুলে অভিযান চালিয়ে ফাতেমাকে উদ্ধার ও অপহরণকারী সন্দেহে আটক করা হয়।
পুলিশের সূত্র জানায়, অপহরণকারী রুম্মন, তার বাবা, ভাইসহ এক সহযোগীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা ৪নং সেক্টরের ৩ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির সামনে নিরাপত্তাকর্মীকে গুলি করে ও হবু স্বামীকে চাপাতি দিয়ে কুপিয়ে ফাতেমাকে একটি গাড়িতে তুলে অপহরণ করা হয়।
গুলিতে নিরপত্তাকর্মী লিটন (৩২) নিহত এবং ফাতেমার হবু স্বামী মাহফুজুল হক গুরুতর আহত হন।
ঢাকা, ০৪ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





