গাজীপুরের টঙ্গীর সাতাইশ রোডে চৈতী গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় এ আগুনের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সম্মিলিত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাটলের কারণে ৬তলা চৈতী গার্মেন্টস কারখানাটি আগেই বন্ধ ছিল। হঠাৎ করে আগুন জ্বলে উঠায় আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে প্রথমে টঙ্গী ও পরে গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর