ফেনীতে নাশকতার প্রস্তুতিকালে পাঁচটি ককটেলসহ লোকমান হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে শহরের পূর্ব উকিলপাড়া থেকে তাকে আটক করা হয়।

শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ কামাল হোসেন জানান, ভোরে নাশকতার প্রস্তুতিকালে লোকমানকে আটক করা হয়। লোকমান শহরের পূর্ব উকিলপাড়া কমিশনার গিটারের বাসার পাশের একটি রুমে ভাড়া থাকত। এ সময় তার রুম থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ফেনী থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ