সাভারে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছে দম্পতির মৃত্যু হয়েছে। এ সময় শিশু ছয়জন দগ্ধ হন। শনিবার সকালে সাভার পৌরসভার ভাগলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বাড়িতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হন দম্পতিসহ আটজন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ ডা. নাসির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএনজে