শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ চাঁদ দেখা গেলে মঙ্গলবারই পালিত হবে ঈদ। ঈদের প্রধান জামায়াতের আয়োজনসহ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ খবর জানান।

তিনি বলেন, সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটি বসেছে।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

প্রয়োজনীয় টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ