সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামের নির্মাণাধীন অংশে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৫ জন বাংলাদেশি রয়েছেন বলে বলে আরব টিভির বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম।
ওই দুর্ঘটনায় মোট ১০৭ জন নিহত হয়।
ডেইলি পাকিস্তান, জিও নিউজ, দা নিউজ ইন্টারন্যাশনালসহ পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৫ বাংলাদেশি, ১৫ পাকিস্তানি, ২৩ মিশরীয়, ১০ ভারতীয়, ২৫ ইরানি, ৬ মালয়েশীয়, এক আলজেরীয় ও এক আফগান নাগরিক রয়েছেন।
এসএইচ





