কক্সবাজারের টেকনাফে ৮ হাজার পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল চারটার দিকে পৌরসভার নতুন পল্লনপাড়া থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। আটক মনোয়ারা একই এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।

টেকনাফ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, নতুনপল্লন পাড়ার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা মজুদের অভিযোগে মনোয়ারা বেগম গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

কেএইচ