চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ কর্মীকে আটক করেছে জেলা পুলিশ।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া, সীতাকুণ্ড এবং লোহাগাড়া উপজেলায় রাতভর অভিযানে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ৯ জন এবং বিএনপির দুই কর্মী রয়েছে।
ইআর
জাতীয়
চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১১ জন আটক
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ কর্মীকে আটক করেছে জেলা পুলিশ।