বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রাক থেকে পড়ে আ. মান্নান শেখ(৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধায় কালিকাবাড়ি বাজারে ট্রাক থেকে মাল খালাসের সময় ওই শ্রমিক নিজের অসতর্কতায় রাস্তার ওপর পড়ে যান।
দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ৩ সন্তানের বাবা আ. মান্নান শেখ দোনা গ্রামের মো. রমজান আলীর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শারীরিক অসুস্থ্যতার কারণে ওই শ্রমিক মাথা ঘুরে ট্রাক থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এমএ





