২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে ঢাকা মহানগরী উত্তরের শিবির ও ২০ দলের নেতাকর্মীরা।
সকাল ৮ টায় উত্তরার জসিমউদ্দিন মোড় এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা ২০ দলের নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্ব দেন উত্তরা পশ্চিম থানা শিবির সভাপতি জোবায়ের হোসাইন। এসময় মিছিলে শিবির ও ২০ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





