আজ (শুক্রবার) সকাল ৮টার দিকে আনুহাদি গ্রামের বড়বিলা নামে একটি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৭ জন আহত হন।
এর মধ্যে নয়জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে দুইজন মারা যান। আহত আটকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এসএম





