শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং এর তদন্তে জিজ্ঞাবাদের জন্য শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হয়েছেন ‘অসুস্থ’ প্রিন্স মুসা। রোববার বিকেল ৩টার দিকে ৬টি গাড়িতে কমপক্ষে ৩০ জন দেহরক্ষী নিয়ে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ২১ মার্চ গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ৮ নং বাড়িতে অভিযান চালিয়ে মুসার শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা রেঞ্জ রোভার গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। পরে মামলার তদন্তের স্বার্থে গত ১৯ এপ্রিল তাকে গোয়েন্দা কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
তবে সেদিন ‘বাকরুদ্ধের’ মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে ৩ মাসের সময় আবেদন করেন প্রিন্স মুসা। চিকিৎসকের কাগজপত্র যাচাই-বাছাই করে দুই সপ্তাহ সময় মঞ্জুর করে শুল্ক গোয়েন্দা।
এমএনজে





