চুয়াডাঙ্গার পৌর এলাকার শান্তিপাড়া থেকে ৪টি চাপাতি ও ২টি ককটেলসসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার শন্তিপাড়ার আক্তারুজ্জামানের ছেলে আকিব জাভেদ (১৮), মুক্তার শেখের ছেলে মিলন শেখ (২৩), আব্দুল আলীমের ছেলে আব্দুর রব আলিফ (২১), মৃত শাহীন উদ্দীনের ছেলে তামীম আহমেদ শিহাব (২০), রুহুল আমিনের ছেলে এমদাদুল হক সজল (২৩), জাহাঙ্গীর আলমের ছেলে আশিকুর রহমান (২০) ও আশরাফুল ইসলামকে (১৭) পুলিশ আটক করেছে।
ওসি জানান, অভ্যন্তরীণ বিরোধ নিয়ে গত দুই দিন ধরে শহরের শান্তিপাড়া এলাকায় স্থানীয় দু’পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকাবসীকে আতঙ্কগ্রস্ত করে তুলেছিলো দুটি পক্ষ। মঙ্গলবার রাতেও দু’পক্ষের মধ্যে সশস্ত্র মহড়া চলতে থাকে। এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৪টি চাপাতি ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
এআই





