রাজধানীর গুলিস্তান ও কামরাঙ্গীরচর এলাকা থেকে জাল পাসপোর্ট ও ভিসা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার দুইজন হলেন, মো. রাসেল রানা ও আব্দুস সালাম।

শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিআইডির মিরপুর ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার মে. রুহুল আমিন।

তিনি জানান, গুলিস্তানের একটি দোকান ও কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে নেপালের জাল ভিসা, ইমিগ্রেশন ও পাসপোর্টের সিল এবং পাসপোর্ট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে ভিসা ও পাসপোর্ট জাল করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। তাদের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

জেআই