ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামে খাইরুল নামের এক মানসিক প্রতিবন্দী স্থানীয় হোটেল ব্যবসায়ী মন্জুরুল ইসলামের ছেলেকে খুন ও মেয়েকে আহত করেছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।

মৃত শিশুটির নাম সাগর (৩) এবং আহত তারই বড় বোন মুন্নী (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাচ্চারা খেলার সময় স্থানীয় পাগল খাইরুল সেখানে গিয়ে লাঠি দিয়ে উপর্যুপরিভাবে পিটানো শুরু করলে সাগর সেখানই অচেতন হয়ে পড়ে সেসময় তার বোন মুন্নীকেও পিটায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার সাগরকে মৃত ঘোষণা করেন।

মামলার করার বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

কেএইচ