রাজধানীর জুরাইন এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যটালিয়ন।

রোববার ভোরে র‌্যাব-১০ এর একটি দল তাকে আটক করে বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন র‌্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার নাম জানা যায়নি। আটকের সময় তার কাছ থেকে ৯০হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এমআর