রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় দীপু নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। ঈদ করতে ভোলার উদ্দেশে রওনা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সদরঘাটে দুটি লঞ্চের চাপায় প্রথমে দীপুর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দ্রুত পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসেন। চিকিৎসারত অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন।

দীপুর বাবার নাম শাহাবুদ্দিন। ঈদ করতে ভোলার বাংলাবাজার এলাকায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল পরিবারটি।

এসএইচ