নীলফামারী জেলা সদরের মাস্টারপাড়া মহল্লায় মাদকাসক্ত ছেলে মঞ্জুরুল হক (২৪) কে ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরিয়ে দিয়েছেন অসহায় মা মতলুক সুলতানা ইতি।

বুধবার সকালে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেত আলী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার ওই ছেলে মঞ্জুরুল হক মাদকাসক্ত হয়ে পরিবারের সম্পদ বিনষ্ট করে আসছিল।

ফলে তিনি বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে লিখিত অভিযোগ করেন।

এমকে