ভোটগ্রহণের সময় শেষ হওয়ার আগেই ভোট গণনার কাজটিও শেষ হয়েছে। আজ বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। ঘটনাটি ঘটেছে যশোর জেলায়।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত সংবাদ প্রচার করেছে।

জানা গেছে, তিনটার সময় প্রিজাইডিং অফিসার ভোট গণনা শুরু করেন। আর চারটার আগেই ভোট গণনা শেষ হয়।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও জানিপপ এর চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ ও অধ্যাপক সলিমুল্লাহ খান।

তারা দুজনেই বলেছেন, যেকোন নির্বাচনে বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। কিন্তু চারটার মধ্যে ভোট গণনা শেষ হয় এরকম ঘটনা নেই বললেই চলে। আর এ ঘটনা এটিই প্রথম হলো।

স্থানীয় সূত্র জানায়, যশোর সদর পৌরসভার সরকারী এম এম কলেজ, পুলিশ লাইন, নতুন খয়েরতলা, সেবাসংঘ, নিরিবিলি, মক্তবসহ বেশ কিছু কেন্দ্রে ভোট দেওয়ার সময় শেষ হওয়ার আগেই ভোট গণনা শুরু করা হয়।

বেলা ৩টার দিকে যশোর সরকারী এম এম কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে শুরু হয় ভোট গননা।

তিনি সংবাদকর্মীদের বলেন, যেহেতু নির্ধারিত সময়ের আগেই শতভাগ ভোট কাস্ট হয়ে গেছে তাই এ কারণে ভোট গণনা শুরু করা হচ্ছে। একই অবস্থা সদরের অন্যান্য ভোট কেন্দ্র গুলোতেও ঘটেছে বলে জানা গেছে।

এসএইচ