ভোলার দৌলতখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাদ্যদ্রব্যে ক্ষতিকর ও নোংরা পরিবেশের কারণে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

সোমবার(২৫জুন)  দুপুরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার আইন অধিদপ্তরের মো. এডি মাহমুদুল হাছান ও  র‌্যাব  ৮ এর সিনিয়ার  কর্মকর্তা মামুনুর রশিদ খানএ জড়িমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, খাদ্যদ্রব্যে ক্ষতিকর  ও নোংরা পরিবেশে  পোড়া তেল ব্যবহারের ও অবৈধ পলিথিন রাখার অপরাধে দৌলতখান বাজারের দক্ষিণ মাথায়  ক্যাফ ইনসাফ  হোটেলকে  ১০ হাজার টাকা, ও মেয়াদহীন পণ্য বিক্রির দায়ে ও নোংরা পরিবেশ ও বাহিরে খাবার দ্রব্য রাখায়  বিসমিল্লাহ হোটেলকে  ১৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ মোদি মাল বিক্রির অপরাধে একই বাজারের ফরাজি স্টোরকে ২০ হাজার টাকা  জরিমানা করা হয়।

অন্যদিকে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে দৌলতখান বাজারের সকল ঔষধের ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার  মোদি দোকান কফি সোপ সহ  বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখেন।

ভোক্তা অধিকার আইন অধিদপ্তরের মো. এডি মাহমুদুল হাছান ও র‌্যাব  ৮ এর কর্মকর্তা মামুনুর রশিদ খান বলেন জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান।

কামরুজ্জামান শাহীন/এসএম