ভোলার চরফ্যাসনের আছলামপুরে বজ্রপাতে মোর্শেদ আলম(২২)নামে এক মাদ্রসা ছাত্র মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৭মার্চ) বিকাল সাড়ে ৪টায় দিকে এদূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোর্শেদ পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। মোর্শেদ চরফ্যাসন উপজেলার আছলামপুর ইউনিয়নের ২নংওয়ার্ডের আবুল হাসেম সিকদারের ছেলে।
সে চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদরাসার ফাযিল প্রথম বর্ষের ছাত্র ছিল।
শাহীন/জারিফ





