লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ তিন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলগেট থেকে তাদের গ্রেফতার করা হয়।
জামায়াতের অন্য নেতারা হলেন- আলা উদ্দিন ও মহিউদ্দিন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কমলনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, উচ্চ আদালত থেকে জামিন পেয়ে লক্ষ্মীপুর কারাগার থেকে বের হওয়ার সময় আবার তাদের গ্রেফতার করা হয়েছে।
কেএইচ





