টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ১১টা ৫১ মিনিটে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা জানান। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে টুঙ্গীপাড়ায় শেখ রাসেল পৌর শিশু পার্কের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, লে.কর্নেল(অব.) ফারুক খান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টা ২৫ মিটিনে টুঙ্গীপাড়ায় পৌছান।

দুপুর আড়াইটা পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নিজ বাসভবনে অবস্থান করবেন তিনি। সেখান মিলাদ মাহফিল, যোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি করবেন।

এরপর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এমএম