রাজধানীর উত্তরার ৬নং সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ মেসবাহ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তেন।

সোমবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় উত্তরা পূর্ব থানা।

জানা যায়, মেসবাউলরা তিন ভাই মিলে কোচিং সেন্টারটি চালাতেন।

মেসবাহ এর সহপাঠীরা জানান, বেশকিছুদিন ধরেই সে বিষন্নতায় ভুগছিলো। অনেকে মনে করছে প্রেমঘটিত কারণে সুসাইড করেছে মেসবাহ।

উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম জানান, করোনার আগে তিনভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করে, সেখানে তিনভাই একসাথে থাকতো। আমরা ধারণা করছি, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতন্তদের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

এমআর