রংপুরে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ মো. এমএ মাজেদ জানান, কোতয়ালী থানা পুলিশ বিএনপির একজন কর্মী, কাউনিয়া থানা পুলিশ জামায়াত ৩, পীরগাছা থানা পুলিশ জামায়াতের ১, বদরগঞ্জ থানা পুলিশ জামায়াতের ১ এবং মিঠাপুকুর থানা পুলিশ ৪ কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত এসব বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতার অভিযোগ রয়েছে। তাদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

এদিকে জেলা পুলিশের অভিযান চালাকালী বিভিন্ন অভিযোগে আরও ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া এসব আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে।

এমএ