চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে তিন উপজেলায় বিএনপি ও জামায়াতের ১৩ কর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ছয়জন এবং জামায়াতের সাতজন কর্মী রয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।

ইআর