জ্বালানি তেলের বাড়তি দামের সঙ্গে বাস ভাড়ার সমন্বয়ের দাবিতে দেশের বিভিন্ন জেলার মত রাজশাহী বিভাগেও আজ থেকে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।
এতে করে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচলসহ সকল ধরণের পণ্যবাহী পরিবহণ বন্ধ রয়েছে। ফলে গন্তব্যমুখী মানুষ চরম বিপাকে পড়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে দেখা যায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ যাতায়াতের জন্য যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিভিন্নস্থান থেকে বাস টার্মিনালে এসে সাধারণ যাত্রীরা টিকেট কাউন্টারগুলো বন্ধ দেখতে পায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার ( ০৪ নভেম্বর) অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক দেয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। এতে একাত্মতা প্রকাশ করে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নও। এসময় রাজশাহীতে কোন বাস বা পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে না।
এমআর





