নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি এলজিসহ জুয়েল (২৬) ও কাউছার (২৫) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) ভোরে পাঁচগাও ইউনিয়নের কাছারি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চাটখিল পৌরসভার সোন্দলপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে জুয়েল ও সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কাজীরখিল গ্রামের নূর নবীর ছেলে কাউছার।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন জানান, ভোরে কাছারি বাজার এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশার গতিবেগ সন্দেহজনক দেখে পুলিশ তাদের গতিরোধ করে। পরে গাড়িতে থাকা দুই যুবককে তল্লাশি করে একটি এলজি পাওয়া যায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
এসএইচ





