সুন্দরবন সংলগ্ন কচিখালী পয়েন্টে ৬ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। অপহৃত জেলেরা হলেন, ছগির মিয়া, রফিক হাওলাদার, আ. খালেক, দুলাল, কালাম মীর ও ইউনুছ মিয়া। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলা বিভিন্ন এলাকায়।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কচিখালী পয়েন্টে জেলেবহরে হামলা চালিয়ে জলদস্যুরা তাদের ধরে নিয়ে যায়।

পাথরঘাটা উপজেলা মাঝি সমিতির সভাপতি মো. সিদ্দিক মাঝি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সুন্দরবন সংলগ্ন কচিখালী পয়েন্টে জেলেরা জাল ফেলে ঘুমিয়ে ছিলেন। দেড়টার দিকে সুন্দরবনের একটি দস্যুবাহিনীর সদস্যরা হামলা চালিয়ে ৬ ট্রলার থেকে ৬ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীণে নিয়ে যায়।

এআই