যশোরের শার্শায় ফতেমা বেগম (১৯) নামে এক গর্ভবর্তী স্ত্রীকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে স্বামী। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাসবাগান গ্রামের রফসান মোড়ল’র স্ত্রী।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ফতেমা বেগম ও তার স্বামী রফসান মোড়ল দু’জনে শার্শার উলাশী গিলাপোলে একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করত।
মঙ্গলবার সন্ধ্যা তারা দু’জনে কথাকাটা কাটির এক পর্য়ায়ে রফসান তার স্ত্রী ফতেমাকে কাঠ দিয়ে আঘাত করে। এক পর্যায়ে ফতেমা বেগম মারা গেলে স্বামী রফসান গলায় ওরনা পেচিয়ে ঝুলিয়ে রাখে। সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর মডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ স্বামী রফসান মোড়লকে আটক করেছে। প্রাথমিক ভাবে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এ ঘটনায় যশোর জেলা পুলিশ সুপার আনিছুর রহমান সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছে।
নাসির/এআই





