কুমিল্লায় কলেজছাত্র সাগর হত্যা মামলার প্রধান আসামি রনিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার দিনগত রাতে ঢাকার কমলাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গোয়েন্দা পুলিশের এসআই শাহ কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলা ১১টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

৪ এপ্রিল কুমিল্লা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর দত্তকে (১৯) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া সজীব সাহা নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত সাগর দত্ত কুমিল্লার চান্দিনার বারেরা ইউনিয়নের চিলোড়া গ্রামের শংকর দত্তের বড় ছেলে।

আহত সজীব সাহা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজান চরগ্রামের রাখাল সাহার ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

জেড