বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার তিন ম্যাচের ক্রিকেট সিরিজের সবকটিতে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় মাশরাফি-মুশফিকদের বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিজয়ের পর বিএনপি নেত্রীর মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপারসন বাংলাদেশি ক্রিকেটারদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
খালেদা জিয়া বলেন, ‘আমি আশা করব নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের সফলতা ধরে রাখবে বাংলাদেশি টাইগাররা।’
তিনি আরো বলেন, ‘সারা দেশের ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট দলের এই গৌরবময় সাফল্যে যেভাবে আনন্দিত ও উদ্বেলিত হয়েছে, তাতে আমিও আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত।’
বাংলাদেশ জাতীয় দলের এই সাফল্যে জাতীয় ক্রিকেট দলের সক খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান খালেদা জিয়া।
এমআর





