বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে ঢাকার চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে।
চকবাজার থানাধীন সোয়ারীঘাট, কামালবাগ, ইসলামবাগ এবং লালবাগ থানাধীন কিল্লারমোড় লবণ কারখানা এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা দেড় শ ছোট-বড় অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করা হয়।
ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের নির্দেশে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। নদীর জায়গা কাউকে দখল করতে দেওয়া যাবে না। যদি কেউ অবৈধভাবে নদীর জায়গা দখল ও স্থাপনা গড়ে তোলে, তবে অবৈধ দখলদার যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে ছিলেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, বন্দর কর্মকর্তা মো. শহীদ উল্লাহ প্রমুখ।
এআই
জাতীয়
বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ